স্টাফ রিপোর্টার ॥ অ্যাথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড এবং নর্থসাউথ ইউনিভার্সিটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তি অনুযায়ী অ্যাথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড এবং নর্থসাউথ ইউনিভার্সিটি যৌথ ভাবে শিক্ষার্থীদের নিয়ে রিসার্চ, অ্যাপস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং নিয়ে কাজ করবে।
এই চুক্তির ফলে বাংলাদেশ ইন্ডাস্ট্রি ও একাডেমী যৌথভাবে প্রযুক্তি উন্নয়নে একধাপ এগিয়ে যাবে। অ্যাথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে অ্যাপস ডেভেলপমেন্টের কাজ করছে।
ইএটিএল আয়োজিত এই বছরের অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিযোগিতার অংশ হিসেবেও সারা দেশের ৪০ টির মত ইউনিভার্সিটি তে ক্যাম্পাস অ্যাকটিভেশন প্রোগ্রাম আয়োজন করা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভিসি, প্রক্টর, বিভাগীয় ডিন ইএটিএল এর সিইও ডা. নিযাম উদ্দিন আহমেদ এবং চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এমএ মুবিন খান।
