স্টাফ রিপোর্টার ॥ একতরফা প্রহসনের নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে লাগাতার অবরোধের পাশাপাশি শুরু হয়েছে ৪৮ ঘণ্টার হরতাল। সকাল থেকেই হরতালের সমর্থনে দেশের বিভিন্ন জায়গায় মিছিল করেছে ১৮ দলের নেতাকর্মীরা। তবে পিকেটিংয়ের কোন ঘটনা ঘটেনি। এছাড়া বড় ধরনের কোন নাশকতার খবর পাওয়া যায়নি। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে অন্যান্য হরতালের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। র্যাব, পুলিশের পাশাপাশি সেনাবহিনীও স্টাইকিং ফোর্স হিসেবে অবস্থান করছে। তবে রাজধানীর আগারগাঁও থেকে পুলিশ অভিযান চালিয়ে ৬২টি পেট্রল বোমাসহ দুইজনকে আটক করেছে। এছাড়া রাজধানীতে অল্প সংখ্যক হালকা যান চলাচল করলেও গণপরিবহনের সংখ্যা খুবই কম। ভোর থেকে সড়ক-মহাসড়কগুলোতে মালবাহী ট্রাক ছাড়া দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। রাজধানীর প্রধান তিন টার্মিনাল মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে কমলাপুর ও সদরঘাট লঞ্চঘাট থেকে অল্প কিছু ট্রেন ও লঞ্চ ছেড়ে গেছে। উল্লেখ, নতুন বছরে এ নিয়ে দ্বিতীয় বারের মতো হরতাল দিলো বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোট। এর আগে ১ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের পাশাপাশি ৪ ও ৫ জানুয়ারি টানা ৪৮ ঘণ্টা হরতাল দিয়েছিলো। রোববার বিকেল সাড়ে ৫টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
হরতাল-অবরোধ চলছে, রাজধানীতে ৬৫টি পেট্রল বোমা উদ্ধার
আপডেট :January 6, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
