Skip to content

এএসপির স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপারের (এএসপি) স্ত্রীর সুফিয়া ইসলামের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত সুফিয়ার গ্রামের বাড়ি কুড়িগ্রামের রৌমারি থানার চরশৈলাটি গ্রামে। তাদের সিয়াম নামে ১৩ বছরের এক ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার রথখোলা এলাকায় একটি বাড়িতে সস্ত্রীক বসবাস করতেন আশুলিয়া শিল্পাঞ্চলের এএসপি আমিনুল ইসলাম। ভোরে ওই বাসার ২য় তলার একটি কক্ষে তার স্ত্রী সুফিয়া ইসলামের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, সুফিয়া ইসলাম আত্মহত্যা করেছেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫