Skip to content

ফাস্ট-ফুডের দোকানে প্রবাসীদের কাজ নিষিদ্ধ করলো মালয়েশিয়া

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মালয়েশিয়ার ফাস্ট ফুড দোকানগুলোতে অন্য দেশের নাগরিকরা আর কাজ করতে পারবেন না। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের এ সিদ্ধান্ত জানানো হয়। চাকরির ক্ষেত্রে মালয়েশিয়ানদের অগ্রাধিকার দেয়ার জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়। রেস্টুরেন্ট, ভবন নির্মান প্রতিষ্ঠান, উদ্যান পালন ইত্যাদি খাতে কাজের বিষয়ে মালয়েশিয়া বহুলাংশে বিদেশি কর্মীদের উপর নির্ভরশীল। এসব খাতের বেশির ভাগ কর্মী হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়া থেকে যাওয়া। বিবৃতিতে আরও বলা হয়, দেখা গেছে ইদানীং স্থানীয়রা ফাস্টফুডের দোকানগুলোতে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫