Skip to content

বিয়ের আগে সহবাস ধর্ষণ নয়!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের রাজধানী দিল্লির একটি আদালত জানিয়েছে, বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো অনৈতিক এবং ‘ধর্ম আদর্শের পরিপন্থি’। একইসঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি পেয়ে বা দিয়ে দুই প্রাপ্ত বয়স্কের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপিত হলে সেটা ধর্ষণ বলে গণ্য হতে পারে না বলেও রায় দেওয়া হয়।

বান্ধবীকে ধর্ষণের অভিযোগ থেকে পাঞ্জাবের বাসিন্দা ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী এক তরুণকে অব্যাহতি দিয়ে গতকাল রবিবার রায় প্রদানকালে এ কথা জানান অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারপতি বিরেন্দর বাট।

বিচারপতি বিরেন্দর বাট বলেন, কোনও প্রাপ্তবয়স্ক, শিক্ষিত এবং চাকরিজীবী নারী যদি বিয়ের প্রতিশ্রুতি পেয়ে পরিচিতজনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান তবে মনে করতে হবে তিনি সেটা নিজ থেকে ঝুঁকি নিয়েই করছেন।

বিচারপতি আরও বলেন, কোনও নারী যদি তার পুরুষবন্ধু বা সহকর্মীর সঙ্গে ভবিষ্যতে বিবাহের প্রতিশ্রুতি পেয়ে যৌন সম্পর্ক স্থাপন করেন এবং পরে ওই প্রতিশ্রুতি পালিত না হলে ধর্ষণের অভিযোগ আনতে পারবেন না, কারণ এটাকে ধর্ষণ বলে গণ্য করা যায় না। এ ধরনের প্রাক-বিবাহ সম্পর্ক স্থাপনের আগে অবশ্যই তার পরিণতি বা ফলাফল ভেবে রাখা উচিত। কারণ, তার সঙ্গী যে প্রতিশ্রুতি লঙ্ঘন করবেন না এরকম কোনও নিশ্চয়তা সবক্ষেত্রে থাকে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫