Skip to content

রোনালদোর লাফের রহস্য…

স্পোর্টস ডেস্ক ॥ এমন অবিশ্বাস্য উচ্চতায় হরহামেশাই লাফান রোনালদোকীভাবে এত উঁচুতে লাফান ক্রিস্টিয়ানো রোনালদো? অবিশ্বাস্য এই উচ্চতায় লাফিয়ে হেড করতে পারার এই প্রতিভা কি সহজাত, নাকি অনুশীলনের মাধ্যমে রপ্ত করা! বৃহস্পতিবার ওসাসুনার বিপক্ষে কোপা দেল রের ম্যাচের পর থেকে ফুটবল-দুনিয়া উত্তাল এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে।

এক বছর আগে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে প্যাট্রিক এভরার মাথার ওপর দিয়ে লাফিয়ে এক অসাধারণ গোল করেছিলেন সিআর-৭। প্রায় ২ ফুট ৮ ইঞ্চি উচ্চতায় উঠে তাঁর সেই হেড হতবাক করে দিয়েছিল সবাইকে। বৃহস্পতিবার ওসাসুনার বিপক্ষে প্রায় একই উচ্চতায় লাফিয়ে একটা হেড নিয়েছিলেন রোনালদো। কিন্তু এই যাত্রায় অল্পের জন্য গোল পাননি এই পর্তুগিজ তারকা।

রোনালদো এই দক্ষতা রপ্ত করেছেন কীভাবে! সহজাত একটা ব্যাপার তো অবশ্যই আছে। সেই সঙ্গে অনুশীলনের মোজেজাও একেবারে অস্বীকার করার মতো নয়। তাঁর দক্ষতা নাকি একজন ‘এনবিএ’ বাস্কেটবল খেলোয়াড়ের চেয়েও বেশি। ব্যাপারটি নিয়ে শুরু হয়েছে এন্তার পরীক্ষা-নিরীক্ষা।

বায়োমেকানিক্স পরীক্ষায় দেখা গেছে, রোনালদোর লাফের সঙ্গে নাকি অদ্ভুত সাদৃশ্য রয়েছে চিতা বাঘের। একটি চিতা বাঘ নাকি সর্বোচ্চ শক্তি ব্যবহার করে যতটা লাফাতে পারে, রোনালদোও তাঁর মনুষ্যশক্তির সর্বোচ্চটা প্রয়োগ করে উঠে যেতে পারেন অনন্য উচ্চতায়। শক্তিশালী ও সুগঠিত পেশির সুবিধাটা রোনালদো দারুণভাবেই কাজে লাগাচ্ছেন নিজের

রিয়ারে। এগুলো হচ্ছে লাফানোয় তাঁর সহজাত প্রতিভা।

অনুশীলন আর অধ্যবসায়কেও রোনালদো তাঁর সহজাত প্রতিভার স্ফুরণে কাজে লাগিয়েছেন দারুণভাবে। তিনি দিনের একটা বড় সময় ব্যয় করেন জিমনেশিয়ামে। সেখানে তিনি পায়ের পেশি নিয়ে আলাদা অনুশীলন করে যান ঘণ্টার পর ঘণ্টা। তাঁর ঊরু নাকি ৬২ সেন্টিমিটারের। এই ঊরুতে ভর করে রোনালদো তাই বাতাসে বলের নাগাল পেতে লাফাতে পারেন অবিশ্বাস্য সব উচ্চতায়।

‘রি অ্যাকশন টাইম’ বলে একটা কথা ক্রীড়াক্ষেত্রে খুব প্রচলিত। রোনালদোর ‘রি অ্যাকশন টাইম’ নাকি খুব তূরন্ত। ওটাও নাকি এই লাফে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাঁর অনুশীলনে দৌড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি নাকি খেলার বাইরে অনুশীলনে যে সময়টুকু দৌড়ান, তা মাদ্রিদ থেকে লিসবনের দুরত্বের প্রায় সমান।

তবে রোনালদো নিজে এসব পরীক্ষা-নিরীক্ষা আর গবেষণা নিয়ে একেবারেই ভাবিত নন। তিনি ব্যস্ত নিজের ফুটবলকে আরও ওপরে নিয়ে যাওয়ার প্রয়াসে। নিজের মুখেই বলেছেন নিজের লক্ষ্যের কথা, ‘আমি প্রতি ম্যাচে কেবল গোল করতেই সর্বশক্তি প্রয়োগ করি। দলের জয় ছাড়া অন্য কিছু ভাবি না। দলের সাফল্যে আমি নিজেকে নিংড়ে দিতে পারি। আমার শক্তি এটাই।’ সূত্র: দ্য টেলিগ্রাফ,প্র:আ:

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫