Skip to content

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিচ্ছেন দেবযানী

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ কয়েক দিন ছুটি কাটিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিচ্ছেন দেবযানী খোবরাগাড়ে।

ভারতীয় গণমাধ্যমের খবর, শনিবার পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে সাক্ষাত করতে যান দেবযানী। পৃথকভাবে পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সঙ্গেও দেখা করেন তিনি।

সরকারি ভাবে এই সাক্ষাতের কথা স্বীকার না করা হলেও, সূত্রের খবর পৃথক ভাবে দু’জনের সঙ্গেই বেশ কিছুক্ষণ আলোচনা করেন দেবযানী। খুরশিদ তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার কথা বলায়, কয়েকদিনের ছুটি চেয়ে নেন দেবযানী।

জানা গেছে, দেবযানীর আবেদন মঞ্জুর করা হয়েছে। তবে কবে থেকে তিনি কাজে যোগ দেবেন তা জানা যায়নি।

ভিসায় ভুল তথ্য ও পরিচারিকার বেতন সংক্রান্ত মামলায় মার্কিন আদালতে অভিযুক্ত হওয়ার পর শুক্রবার রাতে দেশে ফেরেন দেবযানী খোবরাগাড়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫