Skip to content

ওয়াকা ওয়াকার পর ওলা ওলা

স্পোর্টস ডেস্ক ॥ কলম্বিয়ান গায়িকা শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ উন্মাদনার পর এবার বিশ্বকাপ মাতাতে আসছে ২০১৪ বিশ্বকাপের অফিশিয়াল সংগীত ‘ওলা ওলা’ (উই আর ওয়ান)।

২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল সংগীতে পারফর্ম করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় স্টেজ শো পারফরমার পিটবুল, হলিউড অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ এবং ব্রাজিলের হার্টথ্রব গায়িকা ক্লদিয়া লেইটি। এছাড়া চলতি বছরের ১২ জুন ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী দিনে সাও পাওলোতে স্টেজ শোতেও অংশগ্রহণ করবেন লেইটি। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) বিষয়টি নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, বার্সেলোনা ও স্পেন ডিফেন্ডার জেরার্ড পিকের বাহুলগ্না শাকিরা গেল ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ওয়াকা ওয়াকার ছন্দে বিশ্ব মাতিয়েছিলেন। কিন্তু এবার নিজের মহাদেশের বিশ্বকাপে তাকে ডাকেনি আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫