Skip to content

দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরছেন রুবেল

বিনোদন ডেস্ক ॥ ‘লড়াকু’ নায়ক রুবেল দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরছেন। নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবির নাম ‘আমার মন জুড়ে তুই’। ছবিতে রুবেলকে একটি ভিন্নধর্মী চরিত্রে দর্শকরা দেখতে পাবেন।

বুধবার সকালে হাতিরঝিলের প্রিয়াংকা শুটিং হাউজে মহরত অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হয়।

ছবিতে দুই নবাগত নায়িকা অমৃতা ও পরীমনির বিপরীতে আছেন নবাগত নায়ক শাহ রিয়াজ ও সবুজ খান।

দীর্ঘদিন পর নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে রুবেল বলেন, ‘ অনেকদিন পর আজ পুবাইলে শুটিং করছি। এখানে আমি পরীমনির ভাইয়ের চরিত্রে অভিনয় করছি। আর এখানে আমাকে দর্শকরা একটি দলবলসহ টাকমাথায় আলাদা গেট-আপে অভিনয় করতে দেখতে পাবেন। আশা করছি, আমার চরিত্রটি সবার ভালোলাগবে।’

পরিচালক সূত্রে জানা যায়, আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত ছবিটির টানা শুটিং চলবে। এরপর ফেব্র“য়ারিতে গানের শুটিং শুরু হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫