Skip to content

চুরি হলো পোপের রক্ত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ রোববার রোমের পূর্বাঞ্চলের এক চার্চ থেকে পোপ দ্বিতীয় জন পলের ব্যবহার্য কিছু জিনিস ও তার রক্তভরা কাচপাত্র চুরি হয়ে গেছে। চার্চের সেবায়েত ফ্রাঙ্কা কোরেরি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

জনপ্রিয় পোপ দ্বিতীয় জন পল ২০০৫ সালে মারা যাওয়ার পর, তার ব্যবহার্য কিছু জিনিষের সঙ্গে, সোনা ও কাচে নির্মিত একটি আকরে তার রক্ত এ চার্চে এনে রাখা হয়। ১৯৮১ সালের ১৩ মে আততায়ীর আক্রমণে মারাত্মকভাবে জখম হওয়ার পর, পোপের রক্ত এ কাচের আকরে সংরক্ষিত করে রাখা হয়েছিল।

রোমের পূর্বাঞ্চলের আবরুজো পার্বত্য এলাকার শহর লা অ্যাকুইলা শহরের কাছে পাহাড়ের ওপর ছোট্ট চার্চ, স্মল মাউন্টেইন চার্চ অব পিয়েত্রো দেলা লেন্সা। এ চার্চটি পোপ দ্বিতীয় জন পোলের খুবই প্রিয় স্থান ছিল। ২৭ বছর যাবৎ পোপ থাকার কালে বহুবার তিনি সবার চোখের আড়ালে এ চার্চে এসে একাকী সময় কাটিয়েছেন, শীতের সময় স্কি খেলছেন, নিভৃতে প্রার্থনা করেছেন। সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মৃত পোপের প্রাক্তন একান্ত সহকারী কার্ডিনাল স্টেইনস্ল পোপের ব্যবহার্য কিছু জিনিষ ও রক্ত স্মৃতি হিসেবে সংরক্ষণ করার জন্যে এ চার্চে পৌঁছে দিয়েছিলেন।

সেবায়েত ফ্রাঙ্কা কোরেরি এ ঘটনায় দারুন ভেঙে পড়েছেন। তিনি চুরিকৃত রক্তকে কোন বস্তু জ্ঞান করছেন না, তিনি মনে করছেন পোপকেই, চুরি নয়, বরং অপহরণ করা হয়েছে। কারণ পোপের রক্ত তার কাছে পোপ বলেই গণ্য।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সূত্র সংগ্রহ করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫