Skip to content

আলিঙ্গনে বিশ্বাস বাড়ে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভালবাসার মানুষকে আলিঙ্গন করলে পারস্পরিক বিশ্বাস অনেকখানি বেড়ে যায়। আর এই বিশ্বাস বাড়ার পেছনে ভূমিকা রাখে অক্সিটোসিন। আলিঙ্গনে দুজনের শরীরেই অক্সিটোসিন উৎপন্ন হয়। অক্সিটোসিন মস্তিষ্কে ভালো লাগার অনুভূতি তৈরি করে। সম্প্রতি এক বৈজ্ঞানিক গবেষণায় এ কথা বলা হয়েছে।

গবেষণায় আরো বলা হয়, মাত্র ২০ সেকেন্ডের আলিঙ্গনই একে অপরের প্রতি বিশ্বাস বেশ খানিকটা বাড়িয়ে দেয়।

অক্সিটোসিনের কারণে ভালোবাসার মানুষটিকে আলিঙ্গন করলে মানসিক চাপ ও বিষণ্নতা কমে যায় অনেকখানি। এছাড়াও নিয়মিত প্রিয় মানুষটিকে আলিঙ্গন করলে উচ্চ রক্তচাপের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

গবেষক মাইকেল কসফিল্ড ও তার সহকর্মীদের এই গবেষণায় জানা গিয়েছে, নিয়মিত আলিঙ্গন করলে পরষ্পরের প্রতি বিশ্বাস বাড়ে ও একে অপরকে হারাবার ভয় কমে যায়। নিজেদের মধ্যে সন্দেহ প্রবণতা থাকলে সেটাও কমে যায়। এমনকি শরীরে অক্সিটোসিন উৎপন্ন হওয়ার ফলে ড্রাগ, চিনি, মদ ইত্যাদির প্রতি নেশাও কমে যায়। তাই সুস্থ্ ও সুন্দর জীবন যাপনের জন্য প্রিয় মানুষটিকে নিয়মিত আলিঙ্গন করার বিকল্প নেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫