Skip to content

হানির সঙ্গে খোলামেলা সানি লিওন

বিনোদন ডেস্ক ॥ বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে আলোচিত হট গার্ল সানি লিওন। এরই মধ্যে বেশ কিছু ছবিতে নিজের যোগ্যতার ছাপ রেখেছেন তিনি। খুব শিগগিরই তার অভিনীত‘ রাগিনি এমএমএস’ ছবিটি মুক্তি পাচ্ছে।

অন্যদিকে বলিউডে হালের অন্যতম আলোচিত সংগীত তারকা ইয়ো ইয়ো হানি সিং। ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির ‘লুঙ্গি ডান্স’ গানটির পর বলিউডের একাধিক গান গেয়ে সফলতা পেয়েছেন তিনি। এই র্যাপ তারকা বেশ অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে চলে এসেছেন।

এবার এই দুই আলোচিত তারকাকে পাওয়া যাবে একসঙ্গে। ‘রাগিনি এমএমএস’ ছবির শুটিং শেষ হলেও প্রযোজনা প্রতিষ্ঠান বালাজি এর প্রচারণার জন্য হানি সিংকে দিয়ে দুটি গান করার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে গান দুটি তৈরি হয়েছে। গানের কথা, সুর, সংগীত পরিচালনা করেছেন হানি সিং নিজেই। গানগুলো হলো ‘চার বোতল ভোডকা’ এবং ‘চাক লাভ’। প্রথমদিকে সিদ্ধান্ত হয়েছিলো ‘চার বোতল ভদ্কা’ গানটিতেই একসঙ্গে পারফর্ম করবেন হানি ও সানি। কিন্তু পরবর্তীতে দুটি গানই শুটিং করার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে হানির করা এই দুটি গানে সানি এখন কোমর দোলাতে প্রস্তুত। জানা গেছে, বিট ও র্যাপনির্ভর এই দুটি গানে হানির সঙ্গে বেশ খোলামেলা হয়ে পর্দায় আসবেন সানি লিওন। খুব বড় আয়োজনে করা হচ্ছে গান দুটি। গানগুলোর শুটিং শুরু হবে ২৮শে ফেব্র“য়ারি।

এ বিষয়ে বালাজির এক মুখপাত্র জানিয়েছেন, প্রথমবারের মতো হানি সিংয়ের গানে পারফর্ম করবেন সানি লিওন। এই দু’জনই এখন হট তারকা। তাই তাদের একসঙ্গে এক গানে পারফর্ম করার বিষয়টি দর্শকদের আনন্দ দিতে পারবে বলেই আমরা মনে করি। ‘রাগিনি এমএমএস’ ছবিটি আমরা ২১শে মার্চ মুক্তি দেবো। ২৮শে ফেব্র“য়ারি হবে গানগুলোর শুটিং। আমরা অনেক আশাবাদী হানি ও সানির এই গান নিয়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫