Skip to content

ব্যাপক খোলামেলা হয়ে আসছে সোনাক্ষী

বিনোদন ডেস্ক ॥ শুরু থেকেই সোনাক্ষী সিনহা বলে আসছিলেন কোন খোলামেলা দৃশ্যে অভিনয় করবেন না তিনি। এমনকি পরিচালকদের অনেক অনুরোধ সত্বেও বিকিনি পরেও কখনো ক্যামেরার সামনে আসেননি তিনি। অবশেষে আর সে কথা রাখতে পারছেন না সোনাক্ষী সিনহা । এবার ব্যাপক খোলামেলা হয়ে পর্দায় আসছেন দাবাং সুন্দরী।

সম্প্রতি পরিচালক ডেভিড ধাওয়ানের নতুন একটি ছবিতে অভিনয় করছেন সোনাক্ষী। এতে তার বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেতা বরুণ ধাওয়ান। ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে অভিনয় করবেন সোনাক্ষি।

আগের ছবিগুলোর চেয়ে অনেক বেশি আবেদনময়ীরূপে এখানে উপস্থাপন করা হবে তাকে। বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যেও কাজ করবেন সোনাক্ষী-বরুণ। কমেডির বাইরেও তাদের প্রেম রসায়ন অন্যরকমভাবে উপস্থাপনের সব ধরনের পরিকল্পনাই নিয়েছেন পরিচালক। আগামী ফেব্র“য়ারি থেকে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে এর শুটিং শুরু হবে।

সোনাক্ষী বলেন, বরুণ ধাওয়ান অনেক সম্ভাবনায়ময় একজন অভিনেতা। আমাদের সবার প্রিয় ডেভিড ধাওয়ানের পুত্র হিসেবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। ‘স্টারডাস্ট’-এর ফটোশুটের মাধ্যমেই প্রথম পরিচয় হয় আমাদের। এখন কিন্তু আমরা অনেক ভাল বন্ধু।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫