Skip to content

প্রথম প্রহরে আখেরি মোনাজাত

টঙ্গি প্রতিনিধি ॥ মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্মিলন তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে রোববার। আখেরি মোনাজাত মাধ্যমে দ্বিতীয় পর্বের ইজতেমা সমাপ্তি ঘোষণার মধ্যদিয়ে শেষ হবে দুই পর্বে অনুষ্ঠিত ৬ দিনের এ ইসলাম সম্মেলন।

বোরবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠান হবে বলে আশা করছেন ইজতেমার আয়োজকরা।

শনিবার দ্বিতীয় দিনে ইজতেমাস্থলে হাজার হাজার মুসল্লির আগমন ঘটতে থাকে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এই ঢল অব্যাহত থাকবে।

আখেরি মোনাজাতের জন্য গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে টঙ্গির বিভিন্ন এলাকায় অলি-গলিতে মাইক সংযোগ করা হয়েছে।

আখেরি মোনাজাতে ১৩২ দেশের প্রায় ২০ হাজার বিদেশী মুসল্লিসহ ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

গত ২৪ জানুয়ারি শুক্রবার ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ২৬ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

এর পর ৩১ জানুয়ারি শুরু হয় দ্বিতীয় পর্ব।

উল্লেখ্য, ১৯৬৭ সালে টঙ্গীর পাগাড় গ্রামের জাকারিয়া টেক্সটাইল ও জুট ইন্ডাস্ট্রিজে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্ব ইজতেমা। এর পর থেকে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ মিলন মেলা। এ বছর অনুষ্ঠিত হলো ৪৯তম ইজতেমা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫