Skip to content

বৃহস্পতিবার হরতাল

স্টাফ রিপোর্টার ॥ দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে ডাকা সোমবারের হরতাল দুদিন পিছিয়েছে জামায়াত।

বৃহস্পতিবার এ হরতাল পালন করবে দলটি। তবে সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি থাকবে।

বিশ্ব ইজতেমা ও সরস্বতী পূজার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

এতে বলা হয়, ‘জামায়াতের আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করা হয়েছিল। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মুনাজাত শেষে মুসুল্লিদের নিজেদের গন্তব্যে ফেরার স্বার্থে ও হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজার কারণে ঘোষিত হরতাল সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার পালিত হবে। তবে সোমবার দেশব্যাপী শন্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫