Skip to content

নির্বাচন প্রত্যাখ্যান করায় ক্রসফায়ার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জনগণ ৫ই জানুয়ারির তথাকথিত নির্বাচন প্রত্যাখ্যান করায় সরকার তাদের ওপর প্রতিহিংসার বশবর্তী হয়ে ক্রসফায়ারের মহৌৎসবে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। শনিবার বিকালে রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিচারবহির্ভূত হত্যার নিন্দা জানিয়ে রিজভী আহমেদ বলেন, তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা করছে। দেশের বিভিন্ন স্থানে সম্ভাবনাময় নেতাদের বেছে বেছে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা করা হচ্ছে।

আজ যারা জনগণের বিরুদ্ধে অস্ত্র অপব্যবহার করছে একদিন তাদের দিকেই অস্ত্র ঘুরে যাবে। ‘ক্রসফায়ার’ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী আহমেদ বলেন, সরকার মনে করছে, উটপাখির মতো তারা বালুর নিচে মাথা লুকিয়ে রেখে যা করছে তা কেউ দেখছে না। কিন্তু তথ্যপ্রযুক্তির এই যুগে সব অপকর্ম ও অত্যাচার সবাই দেখতে পাচ্ছে। তিনি বলেন, পৃথিবীতে কোন শাসক অত্যাচার-নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি।

এ সরকারও পারবে না। প্রতিটি ঘটনার বিচার হবে এবং সব হত্যার জন্য জবাবদিহি করতে হবে। জনগণ এখন প্রতিশোধ নেয়ার জন্য প্রস্তুত হচ্ছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববার ১৯ দলের প্রতিবাদ সমাবেশ হবে জানিয়ে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ নেতা বলেন, সরকার অতীতের মতো রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, শরীয়তপুর, নড়াইল যশোরসহ দেশের বিভিন্ন স্থানে শনিবারের শান্তিপূর্ণ কর্মসূচিতেও হামলা করেছে।

রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাবেশের অনুমতি চাওয়া হয়েছে। আশা করি, তারা রোববারের সমাবেশের অনুমতি দেবে। সংবাদ সম্মেলনে দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন । বেঙ্গলিনিউজটোয়োন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫