Skip to content

রাষ্ট্রপতির সেন্টমার্টিন সফর বাতিল

জেলা প্রতিনিধি, কক্সবাজার ॥ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রবালদ্বীপ সেন্টমার্টিন সফরসূচি বাতিল করা হয়েছে।

কক্সবাজারের সেন্টমার্টিন বাদ দিয়ে তিনি আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি রাঙ্গামাটি ও বান্দরবান জেলা সফর করবেন বলে জানা যায়।

রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা শেখ রাসেল হাসান স্বাক্ষরিত সংশোধিত সফরসূচি অনুসারে জানা যায়, রাষ্ট্রপতি ১২ ফেব্রুয়ারি সরকারি সফরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রাঙ্গামাটি জেলার সাজেক ক্যাম্পে যাবেন। সেখান থেকে তিনি বান্দরবান জেলার নীলগিরি সফর করবেন। নীলগিরিতে রাত যাপন করে পরদিন সকালে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫