Skip to content

সীমান্তের ওপারে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, লালমনিরহাট ॥ পাটগ্রাম সীমান্তে আমিনুল ইসলাম (৩৩) নামের এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা।

নিহত আমিনুল ইসলাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা তেলিপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে সীমান্তের ৮৩২ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, আমিনুল ইসলাম ওই সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে স্থানীয়দের গরু চুরি করে আনছিল। এসময় স্থানীয়রা টের পেয়ে তাকে ধাওয়া করে। এসময় ভারতীয়দের গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার-১০৪ বিএসএফ ব্যাটালিয়নের হিমকুমারী ক্যাম্পের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে মেখলিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

এ ঘটনায় লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি সদর পতাকা বৈঠকের আহ্ববান জানিয়ে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠিয়েছে।

বডার গার্ড (বিজিবি) লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সফিউল আলম খাঁন সফির জানান, আমিনুল ইসলাম অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে গরু চুরি করে ফেরার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে লাশ ফেরত চেয়ে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫