শ্রীপুর প্রতিনিধি ॥ শ্রীপুর উপজেলার বরমী বাজারে একদল মুখোশধারী স্বরসতী প্রতিমা ভাঙচুর করেছে। একই সময়ে পিটিয়ে আহত করা হয় দুই সংগীতকর্মীকে।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শ্রীপুরের বড়নল গ্রামের রহমত আলীর ছেলে রাজু আহমেদ (২১) ও এনামুল হক বাবুলের ছেলে আনোয়ারুল ইসলাম (১৮)।
বরমী বাজার কাপড় মহলের স্বরসতী পূজা মণ্ডপের সভাপতি সুশান্ত সাহা জানান, রাত ১১টার দিকে পূজা অর্চনা শেষ করে পূজারীরা চলে যায়। এসময় সঙ্গীতকর্মীরা ওই মণ্ডপে ঘুমিয়ে থাকা অবস্থায় অন্তত ৭ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী সেখানে এসে স্বরসতী প্রতি ভাঙচু করে মাটিতে ফেলে দেয়। বুধবার প্রতিমা বিসর্জনের তারিখ নির্ধারণ ছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, ঘটনার ব্যাপারে অবগত হয়েছি। তবে বেলা ১১টা পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
শ্রীপুরে স্বরসতী প্রতিমা ভাঙচুর
আপডেট :February 6, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
