Skip to content

১৮ ফেব্রুয়ারি আদালতে হাজির হবেন মোশাররফ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ শারীরিক অসুস্থতা, নিরাপত্তার অভাব আর বিশেষ আদালত গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে হাজিরা দেওয়া থেকে বরাবরই দূরে থাকতে চেয়েছেন পাকিস্তানের সাবেক সেনা শাসক জেনারেল পারভেজ মোশাররফ।

রাষ্ট্রদ্রোহের মামলা থেকে রেহাই পেতে পানিঘোলাও কম করেননি তিনি। তবে এবার শেষ রক্ষা হচ্ছে না তার।

শুক্রবার বিশেষ আদালত বলেছে, মোশাররফ এরপর আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

এদিকে মোশাররফের আইনজীবী মনসুর আহম্মেদ শুক্রবার আদালতে বলেছেন, মোশাররফকে আদালতে হাজির করার আগে বিশেষ আদালত গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের নিষ্পত্তি আগে হওয়া উচিত। আদালত তার বক্তব্য শেষে হাজিরা নিয়ে কড়া মনোভাব পোষণ করলে আইনজীবী মনসুর বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি পারভেজ মোশাররফকে আদালতে হাজির করা হবে। আদালতে পরবর্তী শুনানি হবে আগামী ১০ ফেব্রুয়ারি। তবে এদিন মোশাররফকে আদালতে হাজির হতে হবে না।

প্রসঙ্গত, ২০০৭ সালে দেশে সামরিক আইন জারির কারণে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বিচার চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫