Skip to content

তুষারপাতে ঢাকা পড়েছে টোকিও

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জাপানের রাজধানী টোকিও এবং আশেপাশের এলাকায় প্রবল তুষারপাতের কারণে প্রায় তিনশ’ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে ট্রেন চলাচলও। শনিবার সকালে জাপান কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ২৬৫টি বিমানের ফ্লাইট বাতিল করেছে। আর জাপানের পশ্চিমাঞ্চলে শিনকানসের বুলেট ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

দেশটির আবহাওয়া এজেন্সি গত ১৩ বছরের মধ্যে এ বছর সবচেয়ে বেশি তুষারপাতের আশঙ্কা করছে। জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে বাইরে বের না হতে সতর্ক করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তুষারপাতের কারণে দুর্ঘটনায় ইতোমধ্যে সেখানে কমপক্ষে ৪৩ জন আহত হয়েছেন। টোকিওতে শনিবার সকালে ১.৬ ইঞ্চি তুষারপাত হয়েছে। হোটেল, রেস্টুরেন্ট ও দোকানের কর্মচারীরা বরফ অপসারণে কাজ করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫