শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি ॥ শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ঝুটের গুদাম ও মুদি দোকান আগুনে পুড়ে গেছে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় সোহাগ মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ডাম্পিংয়ের কাজ করা হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সাত্তার জানান, মাওনা চৌরাস্তার সোহাগ মার্কেটের আবু হানিফের ঝুটের গুদামে আগুন লেগে তা পাশের জাহাঙ্গীর আলমের মুদি দোকানে ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
