Skip to content

আরেকটি আশাজাগানো হার

স্পোর্টস ডেস্ক ॥ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে লড়াই করে হারলো বাংলাদেশ। ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ রানের মধ্যে টপ অর্ডারের ৬ উইকেট হারায় সফরকারীরা। এরপর সাঙ্গাকারা ও পেরেরা জুটি জয়ের ভিত নিশ্চিত করে শ্রীলঙ্কা। যদিও জয় পেতে সফরকারীদের জয় পেতে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এর ফলে ২-০ তে টি-টোয়েন্টি সিরিজ জিতল শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন সাঙ্গাকারা।

শুক্রবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিবারাত্রির ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। প্রথম ওভারেই শামসুর রহমানের উইকেট হারিয়ে খেলার শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। সাকিব, এনামুল, মাশরাফি ও সাব্বির ছাড়া আর কোন খেলোড়ায়ই ডাবল ডিজিটে পৌঁছতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সাব্বির রহমান (২৬)। অন্যদিকে শ্রীলঙ্কার পক্ষে ৩টি উইকেট নেন লাসিথ মালিঙ্গা।

প্রথম ওভারের ৫ বলে ১ রান করে আউট হন শামসুর। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও প্রথম ম্যাচের ট্র্যাজিক হিরো আনামুল হক বিজয় এ ম্যাচেও চমৎকার খেলে সমর্থকদের আশা যোগাচ্ছিলেন । কিন্তু শেষ পর্যন্ত তিনিও পারেননি। ইনিংসের ষষ্ঠ ওভারে ১৭ বলে ২৪ রান করা আনামুল লঙ্কান স্পিনার সেনানায়েকের আরেকটি শিকারে পরিনত হন। ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪২ রান।

খেলার তৃতীয় ওভারে আনামুল অফ স্পিনার তিলকারতেœ দিলশানের ওভারে ২০ রান সংগ্রহ করে সমর্থকদের মোতোয়ারা করলেও দুই বল পরেই সাকিবের উইকেট হারায় টাইগাররা। অফ স্পিনার সাচিত্র সেনায়েকের বলে অন ড্রাইভ করতে গিয়ে মিড অনে নুয়ান কুলাসেকেরার অসাধারণ ক্যাচে পরিনত হন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

অভিষিক্ত সাব্বির রহমানের সঙ্গে হাস্যকর ভুল বোঝাবুঝিতে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রান আউট হয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় সংগ্রহ তখন ছিল ১১ ওভারে ৬ উইকেটে ৬৩ রান। খেলার অস্টম ওভারে ক্যারম বোলার অজন্থা মেন্ডিসের বলে কাভার ড্রাইভ করতে গিয়ে দিনেশ চান্দিমালের তালুবন্দী হন নাসির। ১৩ বলের মোকাবেলায় তার সংগ্রহ ছিল ৮ রান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫