Skip to content

গ্রন্থমেলার ফটকে হয়রানির শিকার নারীরা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সকাল থেকেই গ্রন্থমেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের উপস্থিতি আরো বাড়তে থাকে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল নামতেই জনসমুদ্রে পরিণত হয় মেলা প্রাঙ্গণ। ফলে মেলায় প্রবেশ এবং বের হতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে থাকেন দর্শণার্থীরা। এছাড়া বৃহস্পতিবার একুশে ফেব্রুয়ারির দিনে মেলায় আলাদা ঢোকা ও বের হওয়ার পথ না থাকায় অনেককে প্রাচীর টপকিয়ে মেলায় প্রবেশ ও বের হতে দেখা গেছে।

গ্রন্থমেলাকে দু’ভাগে বিভক্ত করা হলেও ভোগান্তি কমেনি দর্শণার্থীদের। মেলায় প্রবেশ করতে গিয়ে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তারপরও স্বস্তিতে প্রবেশ করতে পারেননি অনেকেই।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যান অংশে একই পথ দিয়ে ঢোকা এবং বের হওয়ার ব্যবস্থা থাকার কারণে মূল ফটকে বড় ধরনের জটলা লক্ষ্য করা গেছে। প্রবেশ এবং বের হতে গিয়ে ভিড়ের মধ্যে নারীরা একশ্রেণীর বখাটেদের হাতে হয়রানির শিকার হয়েছেন। এমন অভিযোগ করেছেন অনেকেই। এমনকি অনেককে ফটকের ভিড়ের মধ্যে কান্নাকাটি করতেও দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রতœা (ছদ্মনাম) বাংলামেইমলকে বলেন, ‘মেলা প্রাঙ্গণ থেকে বের হতে গিয়ে যে ধরনের খারাপ পরিস্থিতির শিকার হয়েছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। এদের আচরণ দেখে মনে হচ্ছে, বাসায় ওদের মা-বোন নেই।’

এদিকে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করায় এক যুবকে গণধোলাই দেয়া হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। এ বখাটেদের সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

হয়রানির শিকার হওয়া এক তরুণীর ভাই বাংলামেইলকে বলেন, ‘এক যুবক আমার বোনের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছিল। তাই তাকে ধরে পেটানো হয়েছে। তবে তাকে পুলিশে দেয়া উচিৎ ছিল।’

এদিকে একই পথ দিয়ে প্রবেশ এবং বের হওয়ার ব্যবস্থার কারণে নারীরা এ ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলে মনে করছেন আগতরা।

ইমরান নামে এক দর্শণার্থী বলেন, ‘এমন একটা গুরুত্বপূর্ণ দিনে এক গেট দিয়ে প্রবেশ এবং বাহির হতে দেয়াটা ঠিক না। দিনটি উপলক্ষে কর্তৃপক্ষের বাড়তি নজরদারি থাকা উচিৎ ছিল। আর এ কারণে গেটের মুখে অনৈতিক কাজের সুযোগ পাচ্ছে দুর্বৃত্তরা।’

লিপি অক্তার নামে একজন অভিযোগ করে বাংলামেইলকে বলেন, ‘মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশটির প্রবেশ এবং বাহিরের পথটা আলাদা হলে আমাদের ভোগান্তি কম হতো।’ এসময় তিনি পরবর্তীতে যেন আদালাদাভাবে প্রবেশ এবং বাহির পথ করা হয় তার দাবিও জানান। বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫