Skip to content

পুরুষ ও মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ঢাকায়

স্পোর্টস ডেস্ক ॥ ঢাকায় এসে পৌঁছেছে ২০১৪ সালের পুরুষ ও মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি।

রোববার দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ট্রফি গ্রহণ করেন ক্রিকেট দলের দুই অধিনায়ক মুশফিকুর রহিম ও সালমা খাতুন।

এ সময় তাদের সঙ্গে ছিলেন টুর্নামেন্টের চার দূত সাকিব আল হাসান, তামিম ইকবাল, নাসির হোসেন ও আয়েশা রহমান।

বিমানবন্দর থেকে সরাসরি কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয় ট্রফি দুটো। এরপর নেয়া হয় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

মঙ্গলবার সিলেট বিভাগীয় স্টেডিয়াম, খাসদোবির, আম্বরখানা, মীরের ময়দান, লামাবাজার, জিন্দাবাজার, শহীর মিনার চৌহাট্টা ও সিলেট জেলা স্টেডিয়াম প্রদক্ষিণ করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটো ট্রফি।

আর বৃহস্পতিবার চট্টগ্রামের সিইপিজেড, বন্দরের মোড়, আগ্রাবাদ, টাইগার পাস, নিউ মার্কেট, শহীদ মিনার, ডিসি হিল, প্রেস ক্লাব, কাজীর দেউড়ী ও এমএ আজিজ স্টেডিয়াম প্রদক্ষিণ করবে বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫