Skip to content

চিরপ্রতিদ্বন্দ্বী পাক-ভারত লড়াই আজ

স্পোর্টস ডেস্ক ॥ উপমহাদেশের দু’চিরপ্রতিদ্বন্দ্বী পাক-ভারত লড়াই আজ। এ দু’দলের খেলা মানেই বাড়তি উন্মাদনা। ১২তম এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দু’পরাশক্তি। দুপুর দু’টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।

মাঠের প্রতিযোগিতায় দু’দলই চাইবে জয় ছিনিয়ে নিতে। তবে দিনের খেলায় যারাই নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারবে, জয় তাদের হয়েই কথা বলবে। এশিয়া কাপের অতীত সমীকরণে দু’দলই সমানে সমান।

এযাবৎকালে এশিয়া কাপে ১১টি ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান-ভারত। পাঁচ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। আর চার ম্যাচে জিতেছে পাকিস্তান। দু’টি ম্যাচ অমীমাংসিত ড্র হয়। তবে ১১তম এশিয়া কাপের সর্বশেষ সাক্ষাতে জয় পেয়েছে ভারত।

সেবার ৩২৯ রানের বিশাল স্কোর গড়েও জিততে পারেনি পাকিস্তান। বিরাট কোহলির ১৮৩ রানের ইনিংসের কাছে হেরেছে পাকিস্তানিরা। কাজেই আগের আসরের প্রতিশোধ নিতে আজ মরিয়া হয়ে খেলবে পাকিস্তান। তবে সময়ই বলে দেবে দিন শেষে কারা জিতবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫