Skip to content

গ্যাংস্টার সজল

স্পোর্টস ডেস্ক ॥ ছোট পর্দা দিয়েই তারকাখ্যাতি অর্জন করেন সজল। একখ- ও ধারাবাহিক নাটকগুলোতে সমানতালে অভিনয় করেই তিনি এ দর্শকপ্রিয়তা লাভ করেন। এখন ধারাবাহিক নাটকে তাকে আর দেখা যাচ্ছে না।

একখণ্ডের নাটকে নিয়মিত তিনি। তবে ইদানীং চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগ দিয়েছেন সজল। বর্তমানে তন্ময় তানসেনের পরিচালনায় ‘রানআউট’ শিরোনামের একটি ছবিতে কাজ করছেন তিনি। ছবিটির শুটিংও শেষ পর্যায়ে।

সম্প্রতি নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। ছবিটির নাম ‘অভয়’। এটি পরিচালনা করছেন সায়েম জাফর ইমামী। অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবিটিতে সজলকে একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে।

এতে তার বিপরীতে কাজ করছেন অমৃতা খান। ১১ মার্চ থেকে চট্টগ্রামে ছবিটির শুটিং শুরু হবে বলে পরিচালক জানিয়েছেন।

এ প্রসঙ্গে সজল বলেন, ‘আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। ছবির গল্পটাও বেশ ভালো। আশা করছি এ ছবির মাধ্যমে দর্শক আমাকে নতুনরূপে দেখতে পাবেন।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫