Skip to content

আইনজীবী সমিতির সংবর্ধনায় প্রধান অতিথি খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ আজ বিকেলে ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।

বিকাল ৩ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা আইনজীবী সমিতির (২০১৪-১৫) নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯টি পদে বিজয়ী হয়। এতে এডভোকেট মো. মহসিন মিয়া সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে মোসলে উদ্দিন জসিম নির্বাচিত হন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫