লাইফস্টাইল ডেস্ক ॥
আমরা প্রত্যেকেই চাই আমাদের দেখতে আকর্ষণীয় লাগুক। সেজন্য আমরা নিজেদের বিশ্বের ফ্যাশনজগতের সাথে তাল মিলিয়ে চলতে চাই। নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য এবং নিজেকে আরও স্টাইলিশ দেখানোর জন্য ফ্যাশনেবল অনেক পোশাক আশাক পরি। সব সময় চেষ্টা করি আরও আকর্ষণীয় রূপে উপস্থাপিত হতে। মেনে চলি ফ্যাশনের অনেক নিয়মকানুন। এরই প্রেক্ষিতে আমরা ফ্যাশনের কিছু ভুল ধারণাকে মেনে নিয়ে চলি। ফ্যাশনের সেই সব ভুল ধারণা নিয়ে আজকে আমাদের ফিচার।
লম্বা মেয়েরা হাই হিল পড়তে পারবেন না
অনেকেই মনে করেন লম্বা মেয়েরা হিল পড়লে দেখতে বিশ্রী লাগে। এইকারনে অনেক লম্বা মেয়ে আছেন যারা হিল জুতোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফ্ল্যাট জুতো খোঁজেন। কিন্তু লম্বা মেয়েরা হিল পড়তে পারবেন না এই ধারনাটি একেবারে ভুল। যে কেউ হিল জুতো পড়তে পারেন। হিল জুতো পড়লে অনেক আকর্ষণীয় লাগে দেখতে তা সে লম্বাই হোক কিংবা খাটো। বিশ্বের আকর্ষণীয় সব লম্বা নায়িকা এবং মডেলদের দেখুন, তারা হিল জুতো পড়তে একটুও দ্বিধা বোধ করেন না। সুতরাং লম্বা মেয়েরা দীর্ঘশ্বাস ফেলা বন্ধ করে হিল জুতো পড়তে পারেন। তবে হ্যাঁ, হিল জুতো সব সময় ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অনেক খারাপ সকলের জন্যই।
খাটো মেয়েরা লম্বা জামা পড়তে পারেন না
অনেকে ভাবেন খাটো মেয়েরা লম্বা ঝুলের জামা পড়লে তাদেরকে আরও খাটো এবং মোটা দেখায়। কিন্তু এটিও বড় একটি ভুল ধারণা। বরং খাটো মেয়েরা ফিটিং করে লম্বা ঝুলের জামা পড়লে লম্বা দেখায়। সুতরাং নিজের স্টাইলটা একটু পরিবর্তন করেই দেখুন।
মোটা গড়নের মেয়েরা স্কিনি জিন্স পড়তে পারবেন না
মোটা গড়নের কোন মেয়ে একটু স্কিন টাইট জিন্স পড়তে চাইলেও পারেন না। ভাবেন আরও মোটা লাগবে দেখতে। কিন্তু এটিও একটি বড় ভুল ধারণা। স্কিন টাইট জিন্স পড়লে বরং পায়ের এবং হিপের মেদ কম দেখাবে। কারণ স্কিন টাইট জিন্সগুলো দেহের গড়নের সাথে থাকে না বরং নিজের গড়নের সাথে দেহকে মিলিয়ে নেয়। জিন্সের সাইজের সাথে ফিট হয়ে যায় পায়ের এবং হিপের মেদ ফলে মোটা কম দেখায়
