Skip to content

১৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইরাক

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
ভ্রমণ ভিসায় ইরাক যাওয়া ১৯ বাংলাদেশিকে চট্টগ্রাম ফেরত পাঠিয়েছে বাগদাদ ইমিগ্রেশন।

সোমবার সকাল সাড়ে ৯টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে তাদেরকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়ে দেয়া হয়।

ভ্রমণ ভিসায় ইরাক যাওয়া এসব মানুষকে শ্রমিকের মতো মনে হওয়ায় ফেরত পাঠানো হয় বলে জানা গেছে। তাদেরকে প্রথম পাঠানো হয় দুবাই। সেখান থেকে এয়ারএরাবিয়ার ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়।

দালালের খপ্পরে পড়ে এসব নিম্ন আয়ের মানুষকে দেশে ফেরত আসতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। ফেরত আসা প্রতিজন বিদেশ যেতে দালালকে সাড়ে ৪ লাখ টাকা করে দিয়েছে বলে জানায়।

টাঙ্গাইল, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলার ভাগ্যাহত এসব মানুষ ভাগ্যের চাকা ফেরাতে বিদেশ পাড়ি দিয়েছিল বলে জানায় বিমানবন্দর ইমিগ্রেশনের লোকজন। বিমান বন্দরে ফেরত এসে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫