স্টাপ রিপোর্টার ॥ জামায়াত-হেফাজত নিষিদ্ধসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামেন এ মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তরা বলেন, ‘বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় আর্ন্তজাতিক জঙ্গি সংগঠন আল-কায়দার নেতা আয়মান আল-জাওয়াহিরি কথিত ‘ইসলামবিরোধী’দের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে। আর এর সঙ্গে জামায়াত-হেফাজত প্রত্যক্ষভাবে জড়িত। তারপরও কেন জামায়াত-হেফাজতকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হচ্ছে না।’
তারা অবিলম্বে যুদ্ধাপরাধী রাজাকার জামায়াত-হেফাজতকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ ও কালো তালিকাভুক্ত করতে সরকারের কাছে দাবি জানান।
তাদের অন্য দাবিগুলো হলো- সব যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার করে ফাঁসির রায় কাযর্কর, জামায়াত জোটের রাজনৈতিক প্রতিহিংসা থেকে দেশকে রক্ষা, বোরকা ও পর্দা বিরোধী শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি, দিনাজপুরে কর্ণাইয়ে মুসলমানদের ওপর হামলাকারীদের শাস্তি, এবং প্রসাশন ও সরকারের সর্বত্র মুসলমানদের বঞ্চিত ও বৈষম্যকরণ বন্ধ।
সংগঠনের সভাপতি মাওলানা আখতার হুসাইন বোখারির সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সহ-সভাপতি লায়ন আলহাজ্ব মাওলানা আবু বকর ছিদ্দীকিসহ অন্যান্য নেতারা।বাংলামেইল
