Skip to content

নতুন সুবিধা চালু করছে ইউটিউব

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

সাবস্ক্রিপশন মিউজিক সার্ভিস’ ঢাকা:নামে নতুন সুবিধা চালু করছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। এ সুবিধা ব্যবহার করে বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবে ভিডিও দেখা এবং গান শোনার সুযোগ পাওয়া যাবে। তবে বিনা মূল্যে নয়। এ জন্য প্রতি মাসে ব্যবহারকারীদের গুনতে হবে নির্দিষ্ট পরিমাণে অর্থ। ইতিমধ্যে নতুন এ সেবা চালুর প্রায় সব প্রস্তুতিও সেরে ফেলেছে ইউটিউব কর্তৃপক্ষ। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই এ সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে।

গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে ব্যবহারকারীরা বিনা মূল্যে ভিডিও দেখার সুযোগ পেয়ে থাকে। তবে বিজ্ঞাপনের কারণে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাই ব্যবহারকারীদের বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে মুক্তি দিতে নতুন এ উদ্যোগ নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫