বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মাইক্রোসফটের নিজস্ব অপারেটিং সিস্টেম উইন্ডোজের জন্য অফিস সফটওয়্যারের আপডেট আনা হলেও দীর্ঘদিন ধরে ম্যাকের জন্য ছিল না মাইক্রোসফটের কোনো আপডেট। সর্বশেষ ২০১০ সালে উন্মুক্ত করা ‘ম্যাক ২০১১’ নামে অফিস সফটওয়্যারটি এখন পর্যন্ত ম্যাকের জন্য অফিসের সর্বশেষ সংস্করণ। এ বছরের শেষের দিকে ম্যাকের জন্য একটি আপডেট আনবে শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। এ প্রসঙ্গে মাইক্রোসফটের অফিস প্রোডাক্টস ম্যানেজার থ্রস্টেন জাবসেন জানান, বেশ আগেই ‘অফিস ২০১৩’ সংস্করণটি ম্যাকের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা ছিল। তবে ২০১০ সালে ম্যাক ডেভেলপমেন্ট টিম নতুনরূপে গঠনের পর সে পরিকল্পনা বাস্তবায়ন পিছিয়ে যায়। তবে এ বছরের মধ্যেই নতুন সংস্করণ উন্মুক্ত করা হবে।
ম্যাকের জন্য আপডেট হবে ‘অফিস’
আপডেট :March 15, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
