Skip to content

গোপনে বাগদান সারলেন তানিশা-আরমান!

বিনোদন ডেস্ক ॥ বিগ বস দিয়ে সবার নজরে আসেন বলিউডের তারকা তানিশা-আরমান। এদিকড বলিউডের অভিনেত্রী তানিশা মুখার্জির সঙ্গে প্রযোজক-অভিনেতা আরমান কোহলির প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন থেকেই বলিউড গুঞ্জনে পরিণত হলেও সম্প্রতি এ জুটির বাগদানের খবরে আবারও সরব হয়ে উঠলো রূপালি জগৎ।

গত বছর ‘বিগ বস ৭’ অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে এই জুটির মধ্যে সখ্য গড়ে ওঠে। দিনকে দিন তা বেড়েই চলে। দেশ-বিদেশে ঘন ঘন অভিসারে মেতে উঠতেও দেখা যায় তাঁদের। সম্প্রতি এ জুটির কাছের একটি সূত্র জানিয়েছে, গোপনে বাগদান সম্পন্ন করেছেন তানিশা ও আরমান। তানিশার সামনে হাঁটু গেড়ে বসে আজীবনের সঙ্গী হওয়ার প্রস্তাব দেওয়ার পর প্রিয়তমার অনামিকায় বাগদানের আংটি পরিয়ে দিয়েছেন ৪১ বছর বয়সী আরমান।

৩৬ বছর বয়সী তানিশাকে বিশাল ও চমৎকার একটি হীরার আংটি উপহার দিয়েছেন আরমান। আংটিটি দারুণ পছন্দ করেছেন তানিশা। বাগদানের পুরো বিষয় নিয়ে খুবই উচ্ছ্বসিত বাঙালি বংশোদ্ভূত বলিউডের এ অভিনেত্রী।

সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস ৭’ অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয়েছিল গত বছরের ১৫ সেপ্টেম্বর। শেষ হয়েছে ২৮ ডিসেম্বর। জনপ্রিয় এ টিভি রিয়েলিটি শো থেকে তানিশার প্রাপ্তিটা বেশ ভালোই বলতে হয়। প্রথম রানারআপ হিসেবে পুরস্কৃত হওয়ার পাশাপাশি নতুন মনের মানুষের সন্ধানও পেয়ে যান ‘নিল এন নিকি’খ্যাত এ তারকা অভিনেত্রী।

‘বিগ বস ৭’ অনুষ্ঠান চলাকালেই তানিশা ও আরমানের ঘনিষ্ঠতা সবার নজরে পড়ে। তাঁদের প্রেমের জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে বলিউডে। অনুষ্ঠানটি শেষ হওয়ার পরও এ জুটির সখ্য কমেনি; বরং তার উল্টো চিত্রই দেখা গেছে। নতুন বছরকে বরণ করে নিতে গোয়ায় অবকাশযাপনে গিয়েছিলেন তানিশা-আরমান। শুধু তা-ই নয়, দেশের সীমানা পেরিয়ে দুবাইতেও অভিসারে মেতে নিজেদের প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছিলেন এ তারকা জুটি। তাঁরা শিগগির বিয়ে করে থিতু হওয়ার পরিকল্পনা করছেন বলেও জোর গুঞ্জন রয়েছে বলিউডে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫