Skip to content

মা হচ্ছেন বিদ্যা!

বিনোদন ডেস্ক ॥ লুকিয়ে লুকিয়ে চিকিৎসকের দারস্থ হওয়া। একই সঙ্গে দুটি ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়ে লম্বা ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে রওনা হচ্ছেন বিদ্যা বালান। আর তাতেই বলিউডে মেলতে শুরু করেছে গুজবের ডালপালা। বিদ্যা বালান কি মা হতে চলেছেন?

সর্বশেষ যে অনুষ্ঠানগুলোতে বিদ্যা উপস্থিত ছিলেন, তাতে স্পষ্টই দেখা গেছে মুটিয়ে যাচ্ছেন তিনি। তখন থেকেই গুজবের সূত্রপাত। এরপর হঠাৎ করেই ইরফানের বিপরীতে সুজয় ঘোষের ছবি এবং ইমরান হাশমির বিপরীতে মোহিত সুরির ‘হামারি আধুরি কাহানি’ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ফলে গুজবটি বেশ জোরের সঙ্গেই বাড়তে থাকে।

অন্যদিকে বিদ্যার এক ঘনিষ্ঠজন বলেছেন, বিদ্যার শরীরটা ঠিক নেই, তাই কিছুদিন বিশ্রাম নিতেই শুটিং থেকে ছুটি নিয়েছেন তিনি।” সঠিক খবরটি পাওয়া যাবে একমাত্র বিদ্যার কাছ থেকেই; কিন্তু তিনি তো ঠোঁট সেলাই করে আছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫