বিনোদন ডেস্ক ॥ হিন্দি চলচ্চিত্র জগতে নায়করা যা রোজগার করেন, নায়িকাদের রোজগার সে তুলনায় নেহাতই কম বলে অভিযোগ করেছেন পিগি চপস প্রিয়াঙ্কা চোপড়া।
সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে বলিউডের প্রথম সারির এই নায়িকা নিজেদের সঙ্গে ইন্ডাস্ট্রির নায়কদের এই সম্মানি বৈষম্যের কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘যে কোনো ছবিতে অভিনেতাদের অবদানটাই আসলে বেশি। আমরা অভিনেত্রীরা এখনও সে জায়গায় পৌঁছাতে পারিনি। কিন্তু এখন নারীকেন্দ্রীক ছবিও দর্শক দেখছে। ‘কাহানি’, ‘ডার্টি পিকচার’, ‘নো ওয়ান কিলড জেসিকা’ ছবিগুলোর সাফল্যই এর প্রমাণ। তাই ভবিষ্যতে আমাদের কাজও নিশ্চই আরো বাহবা পাবে। বাড়বে আমাদের সম্মানিও।’
অভিনয়ের পাশাপাশি নিজের গানের ব্যপারেও সমান উৎসাহী পিগি চপস। তিনি বলেন, আমি গানের মধ্যেই বড় হয়েছি।তাই ভাবলাম, দেখি গানটা নিয়ে কতদূর এগোতে পারি। এখন অবশ্য ছোট ছোট পা ফেলছি। তবে এটা বুঝে গিয়েছি যে, চাইলে মেয়েরা একসঙ্গে অনেক কাজ দিব্যি করতে পারে।’
