Skip to content

৮০ রানের জয় নেপালের

স্পোর্টস ডেস্ক ॥ ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়েছে নেপাল। রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৮০ রানের বড় জয় পেয়েছে হিমালয়ের পাদদেশে দাঁড়ানো দেশটি।

বাংলাদেশের পর রবীবাসরীয় মহারণের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে নেপাল। হংকংয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামা দলটি প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। এর জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় হংকংয়ের ইনিংস। ১৭ ওভারে ক্রিজে দাঁড়াতে পারে তারা।

ব্যাট আর বলে নেপালের শুরুটা হয়েছে দুর্দান্ত। ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৩৬ রান পায় দলটি। কিন্তু পর পর টানা দুই আউটে একটু বেকায়দায় পড়ে নেপাল। এই অবস্থায় নেপালিদের টেনে তুলেন দলটির অধিনায়ক পারাস খাঠকা ও জ্ঞানেন্দ্র মাল্লার তৃতীয় উইকেট পার্টনারশিপ। পারাস ৪১ রান করেন। আর মাল্লার ব্যাটে আসে ৪৮ রান। হংকংয়ের হাসিব আমজাদ চার ওভার বল করে ২৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন।

এরপর ১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে হংকংকে কখনোই স্বচ্ছন্দ মনে হয়নি। ইনিংসের প্রথম বলে উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে আউট হয় তারা। শেষ পর্যন্ত হংকংয়ের ইনিংস থামে মাত্র ৬৯ রানে। ১৭ ওভার ব্যাট করে তারা। দলটির পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন বাবর হায়াত। নেপালের বসন্ত রেজমি ও শক্তি গৌচান তিনটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
নেপাল: ১৪৯/৮ (মাল্লা ৪৮, আমজাদ ৩/২৫)
হংকং: ৬৯/১০ (বাবর ২০, গৌচান ৩/৯)
ফলাফল: নেপাল ৮০ রানে জয়ী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫