Skip to content

জিতবেন আগেই জানতেন সাকিব!

স্পোর্টস ডেস্ক ॥ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা জিতবে সে কথা নাকি আগেই জানতেন তিনি। এমনটাই দাবি করেছেন বাংলাদেশের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

রোববার পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, ‘বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের যাওয়ার জন্য আফগানিস্তানের সঙ্গে এ ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিলো। তবে আমাদের আত্মবিশ্বাস ছিলো আমরা খুব সহজেই আফগানদের হারাতে পারবো। এই জয় আমাদের আনন্দিত করেছে।’

ম্যাচ জয়ের ব্যপারে কতোটা আত্মবিশ্বাসী ছিল- এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘সত্যি কথা বলতে আমি নিজেই ভাগ্য পরীক্ষা করেছিলাম। ভাগ্য পরীক্ষায় আমি জয় পেয়েছি। আর তখনই ম্যাচ জয়ের ব্যাপারে নিশ্চিন্ত হই আমি। সেটা দলের সবাইকে জানিয়েছিও আমি।’ কীভাবে ভাগ্য পরীক্ষা করেছেন এমন প্রশ্নে সাকিব বলেন, ‘ম্যাচ শুরুর আগে আমি টয়লেটে একটি কলার চোচা ছুঁড়ে মেরেছিলাম। তখন বলেছিলাম যদি কলার চোচা টয়লেটের গর্তের ভেতর যায় তাহলে ওরা ৮০ রান করবে। আর না পারলে ৪০ রান করবে। কলার চোচাটি ভেতরে যায়নি। তাই ওরা ৭২ রান করেছে।’

এছাড়া তিনি আরো বলেন,‘আমরা বোলিংয়ের শুরুটা ভালো করেছি। মাশরাফি ভাইয়ের প্রথম উইকেটটা সকলকে আরো আত্মবিশ্বাসী করেছে। তছাড়া আমরা বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ ভালো করেছি। দুই একটি ম্যাচ মিস হলেও অনেকগুলো ভালো ক্যাচ ধরেছে ফিল্ডাররা। পরে আমাদের ব্যাটিংটাও ভালো হয়েছে।’ পরের দুই ম্যাচের প্রতিপক্ষ নেপাল ও হংকংকে নিয়ে সাকিব বলেন,‘টি-টোয়েন্টিতে কাউকে ছোট বলা যাবেনা। তবে আফগানদের এই ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেটা আমরা ভালো ভাবেই জিতেছি। এখন বাকি ম্যাচগুলো জিতে দ্বিতীয় রাউন্ডে খেলতে চাই আমরা।’ ম্যাচের আগে দলের খেলোয়াড়দের কি মানসিক অবস্থা ছিল- এমন প্রশ্নে সাকিব বলেন,‘দলের সবার বিশ্বাস ছিল আমরা ওদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ ক্রিকেট দল। তাই আমরা ভালো করতে পারব এবং জিতব।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫