Skip to content

আফগান অহঙ্কার ধূলায় মেশালো টাইগাররা

স্পোর্টস ডেস্ক ॥ আফগানিস্তানের হুঙ্কার থামিয়ে দিল টাইগাররা। রোববার বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নবাগত আফগানিস্তানকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আফগানদের ছুঁড়ে দেয়া ৭২ রানকে ৪২ বল বাকি থাকতেই মাড়িয়ে যান মুশফিকরা।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেয়েই আগের দিন সংবাদ সম্মেলনে হুঙ্কার ছেড়েছিলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। জানিয়েছিলেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের থেকে তারাই ভালো দল। যদিও মুশফিক যথেষ্ট সমীহ দেখিয়েছিল আইসিসির সহযোগী এই দেশটিকে। কিন্তু মাঠের লড়াইয়ে কোনো ছাড় দেয়নি তার ব্রিগেড। এশিয়া কাপে আফগান হারের লজ্জার শোধ তুলেছেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা।

আফগানদের মোকাবেলার আগে বাংলাদেশকে নিয়ে অনেক কথা উঠেছিল। সাম্প্রতিক এশিয়া কাপের বাজে পারফরম্যান্সকে ভিত্তি করে অনেকে মুশফিকুর রহিমদের কড়া সমালোচনা করেছিলেন। এটাই মনে হয় তাতিয়ে দিয়েছে মুশফিক বাহিনীকে। তাই মিরপুরে পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা থেকে আগ্রাসী মনে হলো বাংলাদেশকে।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানদের প্রথম বলেই দুঃস্বপ্ন উপহার দেন মাশরাফি বিন মর্তুজা। ইনিংসের প্রথম বলেই আফগানদের প্রথম উইকেটের পতন ঘটান নড়াইল এক্সপ্রেস। দ্বিতীয় উইকেটে এই ধাক্কাটা সামলে নেয়ার চেষ্টা করেছিল মোহাম্মদ নবি বাহিনী। কিন্তু ইনিংসের ষষ্ঠ ওভারে সাকিবের জোড়া উইকেটের ধাক্কা আর সামলে নিতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ১৭.১ ওভারে মাত্র ৭২ রানে অলআউট হয় তারা। দলটির পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন গুলবাদিন নাইব।

বাংলাদেশের সাকিব আল হাসান আট রানে তিনটি উইকেট শিকার করেন। এছাড়া দুটি উইকেট পেয়েছেন স্পিনার আবদুর রাজ্জাক। একটি করে উইকেট গেছে মাশরাফি, ফরহাদ রেজা ও মাহমুদুল্লাহর দখলে।

এরপর লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে আনামুল হকের অনবদ্য ৪৪ রানে ১২ ওভারে মাত্র এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে স্বাগতিক বাংলাদেশ। আনামুল ৩৩ বল মোকাবেলায় তিনটি ছয় ও চারটি চারে ওই রান করেন। সাকিব ১০ রানে অপরাজিত থাকেন। আউট হওয়া তামিম ইকবালের ব্যাটে এসেছে ২১ রান। যিনি সলিমুল্লাহ শেনওয়ারির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন।

এই জয়ের ফলে বাংলাদেশের সুপার টেনে যাওয়ার সম্ভাবনা উজ্জল হলো। এখন ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপে পরের রাউন্ডে যাওয়ার জন্য নেপাল ও হংকংকে মোকাবেলা করতে হবে মুশফিকদের। ১৮ ও ২০ মার্চে ওই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৭২/১০ (গুলবাদিন ২১, সাকিব ৩/৮)
বাংলাদেশ: ৭৮/১ (আনামুল ৪৪*, শেনওয়ারি ১/১৪)
ফলাফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫