Skip to content

আপ-এর হয়ে লড়বেন অভিনেত্রী গুল পানাঙা

বিনোদন ডেস্ক ॥ বলিউড এবার হাজির হল আম আদমি পার্টির প্রার্থী তালিকায়। আসন্ন লোকসভা নির্বাচনে আপ-এর হয়ে ভোটে লড়বেন বলিউড অভিনেত্রী গুল পানাং। ১৯৯৯ সালে মিস ইন্ডিয়ার শিরোপা জেতা ৩৫ বছরের গুল লড়বেন চণ্ডীগড় থেকে।

২০০৩ সালে ধুপ সিনেমার মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন চণ্ডীগড়ের বাসিন্দা এই অভিনেত্রী। ববি দেওলের সঙ্গে জুরম, সালমন খানের সঙ্গে হ্যালোর মত সিনেমায় তিনি অভিনয় করেছেন। ২০০১ সালে টার্নিং থার্টি নামক সিনেমা অভিনয় করে প্রশংসিত হন গুল।

দিল্লি গণধর্ষণকাণ্ডের সময় সক্রিয়ভাবে আন্দোলনে যোগ দেয় গুল পানাঙ। বেশ কয়েকবছর ধরেই কংগ্রেস ও বিজেপির বিরোধিতা করে আসছেন তিনি। তারই পুরস্কার পেলেন এবার। গুল বলেছেন, তিনি ভোটে হারলেও রাজনীতিতে থাকতে চান। কারণ দেশ ও সমাজের হয়ে লড়াই করাটা তাঁর ছোটবেলার ইচ্ছা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫