Skip to content

সাকিবের জরিমানা

স্পোর্টস ডেস্ক ॥ দৌলত জর্দানের উসকানির প্রতিবাদ করতে গিয়ে জরিমানার মুখে পড়লেন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় ইনিংসের নবম ওভারে বারবার সাকিবের দিকে তেড়েফুঁড়ে যাচ্ছিলেন আফগান পেসার দৌলত জর্দান। একবার তো সাকিবকে ইচ্ছা করে ধাক্কাও দেন তিনি। এই উসকানির ফাঁদে পড়ে সাকিবও একবার দৌলতকে বুক দিয়ে পাল্টা ধাক্কা দেন। ফলে দুজনকেই জরিমানার মুখে পড়তে হয়। দুজনেই দোষ স্বীকার করায় শুনানি ছাড়াই এ্ই শাস্তি দেয়া হলো তাদের।

আইসিসির কোড অব কন্ডাক্ট ভাঙ্গার জন্য সাকিব ও জর্দান দুজন-এর ম্যাচ ফি’র ৫০ শতাংশ করে কেটে নেয়া হয়েছে। দুই ফিল্ড আম্পায়ার নাইজেল লং ও রিচার্ড ইলিংওয়ার্থের অভিযোগের ভিত্তিতে তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা, চতুর্থ আম্পায়ার রিচার্ড কেটেলবরো বিষয়টি খতিয়ে দেখেন। পরে যার ভিত্তিতে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই সিদ্ধান্ত নেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫