Skip to content

আবারও মেসির ঝলক, উড়ে গেল ওসাসুনা

স্পোর্টস ডেস্ক ॥ আবারও লিওনেল মেসির চমক দেখল ফুটবল বিশ্ব। তার অসাধারণ এক হ্যাট্রিকের সৌজন্যে রোববার ওসাসুনাকে রীতিমতো উড়িয়েই দিয়েছে বার্সেলোনা। একটা নয়, দুটো নয়, ওসাসুনাকে সাত-সাতটা গোল দিল স্পেনের চ্যাম্পিয়ন বার্সেলোনা ৷ বাকি গোলগুলো ভাগাভাগি করে নেন সানচেজ, ইনিয়েস্তা, টেয়ো ও পেড্রো ৷

লা লিগায় ভায়াদলিদের কাছে হার মেনেছিলেন মেসিরা ৷ তারপর হুঙ্কার দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা ৷ ‘এবার অন্য বার্সাকে দেখতে পাবেন ৷’ সেটাই হচ্ছে ৷ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় সাক্ষাতে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় বার্সেলোনা ৷ রোববার খুনে মেজাজে মেসিরা ৷

প্রথমার্ধের ১৮, ৬৩ ও ৮৮ মিনিটে মেসি গোল করেন ৷ ১৮ মিনিটে গোল করা শুরু ৷ সেই যে গোল শুরু হল, ৯০ মিনিট পর্যন্ত চলল গোলের ধারা ৷ এই ম্যাচ জেতার ফলে বার্সার পয়েন্ট ২৮ ম্যাচে ৬৬ ৷ সমসংখ্যক ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ ৷ তাদের সংগ্রহে ৭০ ৷ ৬৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে অ্যাটেলটিকো মাদ্রিদ ৷

ওসাসুনাকে উড়িয়ে দিয়ে এল ক্লাসিকোর জন্য তৈরি বার্সা ৷ আগামী রোববারই এল ক্লাসিকো ৷ মেসি এদিন নতুন রেকর্ড গড়লেন ৷ হ্যাটট্রিক করায় বার্সার সর্বোচ্চ গোলাদাতার নাম মেসি ৷ ক্লাবের হয়ে ৩৭১ টা গোল হয়ে গেল আর্জেন্টাইন মহাতারকার ৷ ছাপিয়ে গেলেন পউলিনহো অ্যালকান্ট্রাকে ৷

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫