Skip to content

বিশ্বকাপে স্পেনকে সমর্থন করবেন শাকিরা

স্পোর্টস ডেস্ক ॥ কলম্বিয়াতে জন্ম তার। লাতিন আমেরিকার দেশটির হাওয়া-জলেই বেড়ে ওঠা। এরপর আলোচনার পাদপ্রদীপের আলোয় আসা সেই কলম্বিয়াতেই।

কিন্তু ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে মাতৃভূমিকে সমর্থন করবেন না বিশ্ববিখ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা। বরং সাম্বার দেশে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে স্বামী বার্সেলোনা তারকা জেরার্ড পিকের দেশ স্পেনের হয়ে গলা ফাটাবেন ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত লাস্যময়ী পপগায়িকা শাকিরা ইসাবেল মেবরাক রিপল।

রোববার দ্য সানকে দেয়া এক সাক্ষাৎকারে শাকিরা বলেন, ‘আমি তার স্ত্রী হিসেবে ব্রাজিল বিশ্বকাপে পা রাখতে পারলে নিজেকে নিয়ে গর্বিত বোধ করবো। এর আগেও তার অনেক খেলায় উপস্থিত ছিলাম আমি। বিশ্বকাপ তো আরো বড় আসর। সেক্ষেত্রে এটি মিস করতে চাই না আমি।’

৩৭ বছর বয়সী শাকিরা ও ২৭ বছরের পিকে ২০১০ বিশ্বকাপে সর্বপ্রথম পরস্পরের সানিধ্যে আসেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওই বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’র মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে পরস্পরকে ভালোবাসেন তারা। এরপর কাছে আসা ও পরিণয়। তাদের ভালোবাসার ফসল হিসেবে মিলান নামে একটি সন্তানও আছে তাদের ঘরে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫