Skip to content

বাহরাইনে ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বাহরাইনের রাজধানী মানামা থেকে প্রায় এক কিলোমিটার দূরে আদলিয়া নামক স্থানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাহরাইনস্থ আত্মীয়-স্বজন সূত্রে জানা যায়, নিহতের নাম মজিদ। তিনি কুমিল্লার তিতাস উপজেলার নারায়ণপুর গ্রামের রেনু মিয়ার ছেলে।

ওই ভবন থেকে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে সালমানিয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। পরে আত্মীয়-স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশের প্রধান বৈদেশিক শ্রমবাজার সৌদি আরবে জনশক্তি রপ্তানি বন্ধ থাকার কারণে প্রচুর সংখ্যক শ্রমিক কাজের খোঁজে প্রতিদিন ৩-৪ লাখ টাকা খরচ করে বাহরাইনে আসছেন। কিন্তু বাস্তবে নির্মাণ খাত ছাড়া অন্য পেশায় এখানে কাজের সুযোগ খুবই সীমিত। তাই বাহরাইনে এসে কর্মহীন হয়ে পড়েছে অনেক বাংলাদেশি। তাদের মধ্যে কেউ কেউ কাজ না পেয়ে দেশে ফেরত যাচ্ছেন। আর যারা থেকে যাচ্ছেন, তাদের লিপ্ত হতে হচ্ছে কর্ম খোঁজার এক কঠিন সংগ্রামে ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫