Skip to content

ভালো কাজের সাথে বেস্টওয়ে সবসময় থাকবে: দেওয়ান নজরুল

স্টাফ রিপোর্টার ॥ বেস্টওয়ে গ্রুপের পরিচালক, বিশিষ্ট চিত্র পরিচালক ও গীতিকার দেওয়ান নজরুল বলেছেন, জাহিদ ইকবাল কেজি স্কুল একটি অনুকরণীয় ও আদর্শ শিক্ষা প্রতিষ্টান, বেস্টওয়ে গ্রুপ এই প্রতিষ্টানের সাথে আছে। আমরা সব সেক্টরে ভালোদের সাথে কাজ করি।বেস্টওয়ে গ্রুপ দেশের মানুষের সেবায় নিয়োজিত। জীবনের প্রয়োজনে আমরা নিরলসভাবে কাজ করছি। আজকের প্রজন্মকে আগামীতে দেশে ও বিদেশে পজেটিভ বাংলাদেশকে তুলে ধরতে হবে।রাজধানীর নিকুঞ্জ এলাকার জাহিদ ইকবাল কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলটির প্রধান পৃষ্টপোষক মো: আবদুল হাই। স্কুলের চেয়ারম্যান জাহিদ ইকবালের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন স্কুলের অনারারি পরিচালক রিবেল মনোয়ার, বিওজেএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর হোসেন ইসা, সাংগঠনিক সম্পাদক রাহুল রাজ, নিউজভ্যালীটোয়েন্টিফোরডটকমের চিফ একজিকিউটিব মো: মাহফুজুর রহমান, বাংলাদেশ নিউ জেনারেশন পার্টির(বিএনজিপি) সাধারণ সম্পাদক শওকত ওয়াসীফ, সাংগঠনিক সম্পাদক মো: মনিরুল ইসলাম,যানেজিং কমিটির সদস্য জিসাদ ইকবাল, ইশরাত জাহান শিউলি, কবি সুলতান আহমেদ বিশ্বাসসহ অনেকেই উপস্থিত থেকে বক্তব্য রাখেন।প্রধান অতিথির প্রানবন্ত বক্তব্য ও সকল অতিখিদের সমন্বয়ে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়। ম্ স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয় জনগণের অংশগ্রহনে নিকুঞ্জ বালুর মাঠে প্রায় হাজার মানুষের সমাগম হয়।

দেওয়ান নজরুল বলেন, বেস্টওয়ে গ্রুপের প্রতিষ্টানগুলো পজেটিভ বাংলাদেশকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায়। এজন্য বেস্টওয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড ও বেস্টওয়ে ডিজিটাল মিডিয়া বিশ্ববাসীর সামনে ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরছে।

জাহিদ ইকবাল কেজি স্কুলের প্রশংসা করে তিনি বলেন এই প্রতিষ্টানটি একটি অনুকরণীয় শিক্ষা প্রতিষ্টান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫