Skip to content

রাবিতেও গাওয়া হবে জাতীয় সঙ্গীত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনের আলোকে স্বাধীনতা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) গাওয়া হবে জাতীয় সঙ্গীত।

২৬ মার্চ সকাল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা একযোগে গাইবেন জাতীয় সঙ্গীত।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রফেসর ইলিয়াস হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্বাধীনতা দিবসে যেহেতু জাতীয়ভাবে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে তাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারও ওইদিন একসঙ্গে এই সঙ্গীত গাইবো।

তিনি ২৬ মার্চ সকালে বিশ্ববিদ্যালয়ের সবাইকে এ অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫