জেলা প্রতিনিধি, যশোর ॥ যশোরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। সদর উপজেলার নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের অভিযোগ এনে জেলা বিএনপি গতকাল সোমবার এ হরতাল কর্মসূচি ঘোষণা করেছিল।
মঙ্গলবার সকালে কোনপ্রকার সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে হরতাল শুরু হয়েছে। বড় ধরনের কোন যানবাহন চলাচল করছে না। দোকান-পাটসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সকালে শহরের কেন্দ্রস্থল দড়াটানা মোড়ে জেলা বিএনপির নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের টহল দেখাগেছে।
