Skip to content

এবার টিকিট কাউন্টারে সানি লিওন

বিনোদন ডেস্ক ॥ ‘রাগিনি এমএমএস’ ছবি মুক্তি পেতেই ছবির নায়িকা সানির প্রোমোশনে কোনও বিরতি নেই। ছবিকে আরও বেশি ব্যবসাসফল করানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সানি লিওন। রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে টিকিট কাউন্টারে পৌঁছে গেলেন সানি।

কাউন্টারে দায়িত্বরত লোকদের সরিয়ে নিজেই শুরু করলেন টিকিট বিক্রি। মুহূর্তে খবরটি চারদিকে ছড়িয়ে পড়লো। সিনেমা হলের সামনে মানুষের ভিড় বাড়তেই থাকলো। সানিকে সামনে থেকে এক নজর দেখার জন্য দর্শকদের লম্বা লাইন দেখা গেল। একে একে সবাইকে টিকিট দিলেন সানি।

এখানেই শেষ নয়, লাকি ড্রয়ের ব্যবস্থাও ছিল। পঞ্চাশ থেকে ষাট নম্বর মোট দশজন দর্শকের পাশে বসে নিজের ছবি দেখবেন সানি। আর সেই পঞ্চাশ থেকে ষাট নম্বরে আসার জন্য তুমুল উত্তেজনা সিনেমা হল জুড়ে। এমনকি ভিড় সামলাতে সিনেমা হলের সামনে উপস্থিত হতে হলো মুম্বাই পুলিশ ও বিশেষ নিরাপত্তারক্ষীদের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫