বিনোদন ডেস্ক ॥ ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় তারকা শাকিরা। কলোম্বিয়ার জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর ফেসবুকভক্তের সংখ্যা ৮৬.৩ মিলিয়ন ছাড়িয়েছে।
সোশাল নেটওয়ার্কিংয়ের সাইটে শাকিরা বলেন, “আমি চাই আমার অনেক বন্ধু হোক। কিন্তু কখনো কল্পনাও করতে পারিনি যে আমার এত বেশি বন্ধু হবে।”
ফেসবুকভক্তের সংখ্যার দিকে দিয়ে ‘হিপস ডোন্ট লাই’ খ্যাত এ তারকার পরের স্থানে রিহান্না। তার ফেসবুকভক্তের সংখ্যা ৮৬.২ মিলিয়ন।
ফেসবুকের জনপ্রিয়তার দিকে দিয়ে তিন নম্বরে আছেন এমিনেম। তার ভক্তের সংখ্যা ৮৩.৯ মিলিয়ন।
ফেসবুকে জনপ্রিয়তার দিক দিয়ে সেরা দশে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, মাইকেল জ্যাকসন, ভিন ডিজেল, কেটি পেরি, উইল স্মিথ, জাস্টিন বিবার ও লেডি গাগা। সূত্র: মিড ডে।
