স্টাফ রিপোর্টার ॥ সাধারণ ছাত্রীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত-মৈত্রী ছাত্রী হলের ছাত্রলীগের সভাপতি আজমিরা বিনতে জামান নীলা এবং সাধারণ সম্পাদক লিজা শাম্বু হল ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এক ছাত্রীকে মারধর করলে ওই নেত্রীদের ওপর চড়াও হয় ছাত্রীরা। পরে ছাত্রীদের দাবির মুখে ওই দুই নেত্রীকে হল থেকে বের করে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এএম আমজেদ আলীর তত্ত্বাবধায়নে নিরাপত্তার মধ্যে কুয়েত-মৈত্রী হল থেকে আজমিরা বিনতে জামান নীলা এবং লিজা শাম্বুকে বের হয়ে যান।
আগের দিনে ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তারকে হলের ৩০২ নম্বর রুমে ডেকে নেয় সভাপতি আজমিরা বিনতে জামান নীলা এবং সাধারণ সম্পাদক লিজা শাম্বু। পরে সেখানে সুমাইয়া আক্তারকে মারধর করা হয়। এ খবর হলের অন্য ছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা দলবদ্ধ হয়ে নীলা এবং লিজার ওপর চড়াও হয়। এতে লীনা আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয় উঠলে হল প্রশাসন বিষয়টি অভিহিত করে প্রক্টর ড. এএম আমজেদ আলীকে। প্রক্টর হলে এসে দুইপক্ষকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে রাতে তিনি ওই দুই নেত্রীকে সঙ্গে নিয়ে হল থেকে বের হয়ে যান।
এসময় হলের গেটে উপস্থিত সাংবাদিকদের এএম আমজেদ আলী জানান, ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ছাত্রলীগের ২ নেত্রীকে হল ছাড়া করলো ছাত্রীরা
আপডেট :March 28, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
